ইন্টারনেট এবং ইমেইল স্কিল কোর্সটি শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও পেশাজীবীদের জন্য বাস্তবমুখীভাবে তৈরি করা হয়েছে। এই কোর্সে ইন্টারনেটের নিরাপদ ও কার্যকর ব্যবহার, তথ্য অনুসন্ধান কৌশল, অনলাইন ফর্ম পূরণ, ক্লাউড সার্ভিসের মৌলিক ধারণা এবং সাইবার নিরাপত্তার প্রাথমিক জ্ঞান প্রদান করা হয়। পাশাপাশি পেশাদার ইমেইল তৈরি, ইমেইল পাঠানো ও গ্রহণ, ফাইল সংযুক্ত করা, ইমেইল এটিরিকেট এবং ইনবক্স ব্যবস্থাপনা হাতে-কলমে শেখানো হয়। কোর্সটি সম্পূর্ণ অফলাইনে বাস্তব উদাহরণ ও প্র্যাকটিসের মাধ্যমে পরিচালিত হয়, যাতে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সাথে অফিস, শিক্ষা ও অনলাইন যোগাযোগে ইন্টারনেট ও ইমেইল দক্ষতা প্রয়োগ করতে পারে।